Site icon changetv.press

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেবল আওয়ামী লীগ করতে পারবে: কাদের

সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই সঙ্গে রাজাকারদের উত্তরসূরীদের সঙ্গে কোনো আপস নয় মন্তব্য করে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে আমাদের কোনো আপস নেই। যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।

(8)

Exit mobile version