Site icon changetv.press

মীরজাদী সেব্রিনা ফ্লোরা অসুস্থ

অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি দুর্বল অনুভব করছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। আর একারণেই গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। আজকের সংবাদ সম্মেলনেও তিনি ছিলেন না।

ডা. আলমগীর জানিয়েছেন, তার অসুস্থতা খুব বেশি নয়। তিনি রেস্টে আছেন। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আইইডিসিআরের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করে আসছিলেন ফ্লোরা।

(411)

Exit mobile version