Site icon changetv.press

মিয়ানমার চাপে পড়েছে: পররাষ্ট্র সচিব শহিদুল হক

নিজেদের অপরাধ ঢাকতে ব্যর্থ হয়েছে মিয়ানমার । পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে অংশ নিয়ে আন্তর্জাতিক চাপে পড়েছে মিয়ানমার ।

বৃহস্পতিবার শেষ হয় আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার অন্তর্বর্তী আদেশের শুনানি। গাম্বিয়ার করা মামলায় আট থেকে ১২ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী একটি আদেশ দিতে পারেন আন্তর্জাতিক বিচারিক আদালত।

শুনানিতে বিবাদী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি আদালতে এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, রাখাইনে যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে । তিনি গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে এ সংক্রান্ত কোনো অন্তর্বর্তী আদেশ না দিতে আদালতের প্রতি আর্জি জানিয়েছেন ।

(8)

Exit mobile version