Site icon changetv.press

মিয়ানমারে আইসিজে রায়কে যেভাবে তুলে ধরা হলো

বাংলাদেশের কিছু শরণার্থী ‘ভুল বা অতিরঞ্জিত তথ্য দিতে পারে।’

সু চি রায় ঘোষণার আগে ফাইনানশিয়াল টাইমসকে বলেছেন যে, মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘অপ্রমাণিত ব্যাখ্যার’ শিকার । এরপর রায় ঘোষণা হলে তিনি এটিকে ভুল তথ্য বলেন । নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ওই রায় ঘোষণার পরপরই এই খবরটিকে প্রধান শিরোনাম করে মিয়ানমার টাইমস ।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালতের রায়ের খবর মিয়ানমারের শীর্ষ কয়েকটি গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করলেও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের যে ভেরিফাইড ফেসবুক আছে, সেখানে এ সংক্রান্ত কোন খবর বা পোস্ট দেখা যায়নি ।

অং সান সু চি আইসিজের রায় ঘোষণাকে সামনে রেখে যেসব কথা বলেছেন, মিয়ানমার টাইমসের ওই প্রতিবেদনে সেগুলোই গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে ।

তিনি আদালতের এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে যে নিন্দার ঝড় উঠেছে, সেটা রাখাইনে শান্তি ফিরিয়ে আনতে মিয়ানমারের প্রচেষ্টার উপর ‘নেতিবাচক প্রভাব ফেলেছে’ বলে  উল্লেখ করেন । এছাড়াও তিনি মানবাধিকার সংস্থাগুলো যথাযথ তদন্ত ছাড়াই অপ্রমাণিত তথ্যের ভিত্তিতে মিয়ানমারের নিন্দা করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ।

এদিকে মিয়ানমারের টাইমসের ওই খবরে মিয়ানমারের কয়েকজন সামরিক নেতার বক্তব্যও তুলে ধরা হয় । মেজর জেনারেল থায়োং নাইং ওই রায়ের প্রসঙ্গে বলেছেন, আমাদেরকে যেভাবে দোষারোপ করা হয়েছে, আমরা তেমন নই । দায়িত্বে থাকা অবস্থায় আমাদের সেটাই করতে হবে যা আমাদের করা প্রয়োজন । সেনাবাহিনীর আর এক মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্ত নির্বিশেষে সেনাবাহিনী তার সরকারের নির্দেশনা অনুসরণ করবে ।

(11)

Exit mobile version