Site icon changetv.press

মিয়ানমারের মাগওয়ে ও মেইকতিয়ার বিমান ঘাঁটিতে হামলা !

মিয়ানমারের দুটি বিমান ঘাঁটিতে অজ্ঞাত হামলাকারীরা আক্রমণ চালিয়েছে। একটি ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও অপর ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে।

এর কিছুক্ষণ পর মাগওয়ের উত্তরপূর্বে দেশটির প্রধান বিমান ঘাঁটিগুলোর অন্যতম মেইকতিলায় পাঁচটি রকেট ছোড়া হয়। ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে তিন মাস ধরে চলা অস্থিরতার মধ্যে এসব হামলার খবর এল।

কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এবং হতাহতের নিশ্চিত কোনো তথ্যও পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানার জন্য দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি জবাব দেননি বলে রয়টার্স জানিয়েছে।

(0)

Exit mobile version