রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তার পক্ষে কোন আইনজীবী দেখা যায়নি। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলছেন, প্রতিপক্ষদের ভয়ে তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াচ্ছেন না।
তিনি বলেন, ‘আমি তিনজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তাদের দাঁড়ানোর কথা ছিল। আমার মনে হয় প্রতিপক্ষদের ভয়ে তারা আমার মেয়ের পক্ষে দাঁড়ান নি।’
তবে কোন্ প্রতিপক্ষের কারণে আইনজীবীরা দাঁড়ান নি তা জানা যায়নি ।
(27)

