Site icon changetv.press

মিন্নির জামিন কেন নয়, হাইকোর্টে রুল জারি

বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে কেনো জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২৮ আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নির জামিন শুনানি মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত। একই সঙ্গে মিন্নিকে গ্রেফতার, রিমান্ডের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীর কাছে তথ্য চাওয়া হয়েছিলো।

এর আগে হাইকোর্টের আরেক বেঞ্চে জামিন আবেদন করেন মিন্নির আইনজীবীরা। সে বেঞ্চে জামিন না পেয়ে আবেদনটি ফেরত নেন তারা। গত ২৬ জুন প্রকাশ্যে মিন্নির স্বামী রিফাত শরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলার প্রধান সাক্ষী ছিলেন মিন্নি। তদন্তের এক পর্যায়ে গত ১৬ জুলাই মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিফাত হত্যায় মিন্নির জড়িত।

(9)

Exit mobile version