Site icon changetv.press

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) তার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালেশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে দেশটির সাংবাদিকরা ভিড় করছেন। মাহাথিরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

বলা হয়েছে, মাহাথিরের কমিউনেশন টিম শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবেন। তবে এ বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি।

মাহাথিরকে দেখতে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের গাড়ি বিকেল ৫ টা ৩৫ মিনিট নাগাদ ওই হাসপাতাল প্রাঙ্গণে ঢুকেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, এ নিয়ে টানা তৃতীয়বার তাকে হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলো।

(0)

Exit mobile version