করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহারের ওপর নির্দেশনা পরিবর্তন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার সংস্থাটি বলেছে, ষাটোর্ধ্ব ব্যক্তি বা যারা অসুস্থ তাদের বাড়ির বাইরে থাকাকালে মাস্ক ব্যবহার করা উচিৎ। এছাড়া অন্যদের তিন স্তরের কাপড়ের মাস্ক ব্যবহার করা উচিৎ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রধান মারিয়া ভ্যান কারখোভ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য সরকারদের প্রতি পরামর্শ দিচ্ছি। আমরা কাপড়ের মাস্ক-যেটি মেডিক্যাল মাস্ক নয়-সেটি সুনির্দিষ্ট করে দিচ্ছি।
তিনি বলেন, আমাদের কাছে নতুন গবেষণা তথ্য আছে। আমাদের কাছে এখন প্রমাণ আছে, এটি যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে তা সম্ভাব্য ড্রপলেটের সংক্রামক প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে।
(0)

