Site icon changetv.press

মালয়েশিয়ায় অভ্যুত্থানের অভিযোগ নাকচ

মালয়েশিয়ায় রাজ অভ্যুত্থানের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের অভিযোগ অস্বীকার করেছে রাজপ্রাসাদ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সম্পাদকীয়র জবাব দিতে গতকাল রাজপ্রাসাদ এক বিবৃতিতে এই অভিযোগ নাকচ করে।

সম্পাদকীয়তে বলা হয়, বিরোধী দল নির্বাচনে জয় পেলেও রাজপ্রাসাদ গণতন্ত্রকে তোয়াক্কা না করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। কিন্তু রাজপ্রাসাদ জানায়, সংবিধানে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলেই রাজা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এমপিদের সঙ্গে আলোচনার পরই মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা।

গত রবিবার মুহিউদ্দিন শপথ নেন। এর আগে আকস্মিকভাবে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

(366)

Exit mobile version