Site icon changetv.press

মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার হুমকি তালেবানের !

অবিলম্বে তাদের ওই দেশের মাটি ছাড়তে হবে, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের এমন হুঙ্কার দিয়েছে তালেবান।

শুক্রবার এক টুইটার পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন। এছাড়া, তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে তালেবান।

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এ পোস্ট দিয়েছেন। জন কিরবি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে, তালেবান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

(0)

Exit mobile version