ইরানের পার্লামেন্টে মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আইন পাশ করা হয়েছে।
ফলে, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, শুধু পেন্টাগন নয়, এর সাথে সম্পর্কিত প্রত্যেকটি ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে ইরান।
আজ এই প্রস্তাবটি ইরানি পার্লামেন্টে পাশ করা হয়েছে। শুক্রবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্তে এসেছেন ইরানের এমপিরা।
(27)

