Site icon changetv.press

মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

বাগদাদের মার্কিন ঘাঁটিতে আবারও চালানো হলো রকেট হামলা। তবে এ হামলায় কারও মৃত্যুর খবর নিশ্চিত না হলেও আহত হয়েছেন ৪ ইরাকি সেনা।

স্থানীয় সময় রোববার রাতে ‘আল বালাদ’ ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ছয়টি রকেট ছোঁড়া হয়েছে। যাতে ৩ ইরাকি নিরাপত্তারক্ষী এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

এই ঘাঁটিতে মার্কিন প্রশিক্ষক, উপদেষ্টা এবং যুদ্ধবিমান ‘এফ-সিক্সটিন’র ব্যবস্থাপনার জন্য নিয়োজিত সেনা সদস্যরা রয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরান টানাপোড়েনের মধ্যে নতুন হামলার পর, বারবার বিভিন্ন বরাত দিয়ে মার্কিন সেনাদের সুরক্ষার বিষয়টি প্রচার করা হচ্ছে। কারণ, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সপ্তাহে ইরাকের দুটি ঘাঁটিতে মিসাইল ছোঁড়া হয়। তেহরানের দাবি, তাতে প্রাণ হারান কমপক্ষে ৮০ মার্কিন সেনা।

(62)

Exit mobile version