Site icon changetv.press

মার্কিন কূটনীতিক, পরিবার ও নাগরিকরা ঢাকা ছাড়ছেন কাল

করোনা ভাইরাস কোভিড-১৯ এর  আশঙ্কায় কাল ঢাকা ছেড়ে যাচ্ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ। অল্প আগে শেষ হওয়া মার্কিন দূতাবাসের জরুরি ভিডিও ব্রিফিংয়ে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন। চার্টার্ড ফ্লাইটটির একটি আসনও খালি নেই। ফুল ফ্লাইট যাবে। তবে কতজন ডিপ্লোম্যাট ফিরছেন আর কতজন নাগরিক? এয়ারক্রাফট এর সাইজই বা কি? সাংবাদিকদের তরফে এমন একাধিক প্রশ্নের জবাবে, মার্কিন দূতাবাসের মূখপাত্র বলেন, সব কিছু খোলাসা করা যাচ্ছে না, তবে এটুকু বলি, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকা আসবেন। ব্রিফিংয়ে জানানো হয়, করোনার কারণে আমেরিকানরা কেবল বাংলাদেশ ছাড়ছেন, বিষয়টি এমন নয়, মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন বা ফিরছেন। এটা একান্তই যারা ফিরছেন (নাগরিকদের) তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে (পারসোনাল চয়েজ)।

(57)

Exit mobile version