সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি মেয়র আরও বলেন, গত ৯ জানুয়ারি সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, গতকাল আমি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাকে না জানিয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।
(0)

