Site icon changetv.press

মানুষ বেকার কিন্তু সরকারের মুখে উন্নয়নের জোয়ার: রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোটি কোটি মানুষ বেকার। সুদে টাকা নিয়ে বাড়িভাড়া পরিশোধ করে ঢাকা ছাড়ছে মানুষ। আর সরকারের মুখে উন্নয়নের জোয়ার বইছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বলেন, যাদের জন্ম ঢাকায় তারাও এখন গ্রামে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষদের উপার্জন বন্ধ থাকায় বৌ-বাচ্চাদের গ্রামে পাঠিয়ে দিচ্ছে। আর মন্ত্রীরা বলছেন- বাংলাদেশ এখন সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে, এই উন্নয়ন গেলো কোথায় ?

তিনি বলেন,  চালের মৌসুমেও মোটা চালের কেজি ৪০-৪৫ টাকা। শাক-সবজির দাম স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। মানুষের ঘরে খাবার খাদ্য নেই, চিকিৎসার সামর্থ্য নেই। ফলে সুদে টাকা নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগের নিজস্ব একটা পরিমার্গ আছে। সেটি হলো বহুদলীয় গণতন্ত্রকে সহ্য না করা। তাদের ঐতিহ্যই হচ্ছে ছলেবলে কৌশলে ক্ষমতায় এসে গণতন্ত্রের আলোকে কেড়ে নিয়ে নিজেদের দলীয় শাসনকে রাষ্ট্রশক্তি দিয়ে প্রতিষ্ঠা করা। এখানে ভিন্ন দল ও মতের অস্তিত্বকে তারা কোনও ক্রমেই মেনে নিতে পারে না। তারা মনে করে আওয়ামী লীগ ও রাষ্ট্র অভিন্ন একটি সত্ত্বা।

(0)

Exit mobile version