Site icon changetv.press

মানুষ টোকাই নয় সরকারের অপসারণ চায়ঃ মির্জা আব্বাস

দেশের মানুষ টোকাইদের অপসারণ চায়না বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। বলেন জনগণ টোকাইদের নয় সরকারের অপসারণ চায়।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

তিনি আবরার হত্যার তীব্র নিন্দা জানান এবং বলেন, আবরারকে যারা হত্যা করেছে তারাও শিক্ষিত। তারা বলেছে বড় ভাইদের নির্দেশে এই কাজ করেছে।
আবরারের একমাত্র ছোট ভাইকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। আবরারের ছোট ভাই নিরাপত্তা শঙ্কায় ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে।

এছাড়াও খালেদা জিয়ার কথা মনে করিয়ে দিয়ে বলেন, তিনি বলেছিলেন এ সরকার একদিন জাতিকে মেধাশুন্য করে দেবে। সত্যি তাই হচ্ছে বলে তুলে ধরে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

(4)

Exit mobile version