Site icon changetv.press

মাদ্রাসা ছাত্রের মাথা বিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক মাদ্রাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম- আবির হোসেন (১১)।

জানা যায়,আলমডাঙ্গা মাদ্রাসার ইটভাটার পাশে বুধবার সকালে ওই ছাত্রের মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন এলাকাবাসী।
নিহত ছাত্র আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, মাদ্রাসার লোকজন ও স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে আবিরের লাশ উদ্ধার করে। তবে তার মাথা পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

(267)

Exit mobile version