Site icon changetv.press

‘মাদরাসার শিক্ষার্থীদের সরকারি চাকরিতে যোগদানে আর সমস্যা নেই’

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাদরাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরিতে যোগদানে এখন আর কোনো সমস্যা নেই। দু’এক জায়গায় যে সমস্যা রয়েছে তা সহসাই কেটে যাবে।

তিনি বলেন, মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। মাদরাসায় লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে না। বরং মাদরাসায় পড়ুয়া ছাত্রীরা তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলছে।

শনিবার জামালপুরের সরিষাবাড়ীতে দৌলতপুর মহিলা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

(0)

Exit mobile version