Site icon changetv.press

মাদক মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন দেন।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন আসিফ আকবর।

জানা গেছে, তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় ২০১৮ সালের ৬ জুন রাতে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা (বিদেশি মদ) পাওয়া যায়।

লাইসেন্স ছাড়া নিজের দখলে বিদেশি মদ রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় প্রশান্ত কুমার সিকদার (উপ-পরিদর্শক) মাদক আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

(11)

Exit mobile version