Site icon changetv.press

মাতাল হয়ে মেয়েকে ধর্ষণ, অতঃপর আত্নহত্যা !

মদ খেয়ে মাতাল অবস্থায় নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বাবা। এ ঘটনা ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের নৈনিদেবী এলাকায়।

জানা যায়, ৩৮ বছরের বাবা নিয়মিতই মদ খায়। সম্প্রতি স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তবে ১২ বছরের মেয়েটি বাবার কাছেই থাকত। মাতাল অবস্থায় জোর করে ধর্ষণ করে নিজের নাবালিকা কন্যাকে।

এ ঘটনা দেখে পুলিশকে খবর দেয় পরিবারের লোক। মেয়েকে ধর্ষণ করেছে বুঝতে পেরে অভিযুক্ত বাবা পালাতে চায়। তখন বাড়ির লোকেরা বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা খুলে দেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অভিযুক্ত বাবা।

পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছ। উল্লেখ্য যে, নিজের স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ থাকায় স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাওয়ায় এই ঘটনা ঘটে।

(0)

Exit mobile version