Site icon changetv.press

মাকে গলাকেটে হত্যা করলো নিজ সন্তান

তুচ্ছ ঘটনার জের ধরে মাকে গলাকেটে হত্যা করেছে ছেলে।

আজ সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্ব পাড়া গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী মোছা. ছালেহা বেগমকে হত্যা করা হয়। এঘটনায় ঘাতক ছেলে মো. মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, ছালেহা বেগম তার ছোট ছেলে মাসুদ রানাকে নিয়ে একই ঘরে থাকতেন। গত ৭ দিন আগে তার বড় মেয়ের ছেলে আব্দুল্লাহ নানা বাড়িতে বেড়াতে এসে একই ঘরে থাকা শুরু করে। এনিয়ে বুধবার বিকেলে ছালেহা বেগমের সাথে তার ছোট ছেলে মাসুদ রানার ঝগড়া হলে আব্দুল্লাহ তাদের বাড়িতে চলে যায়। এই ঝগড়ার জের ধরে আজ সকালে মাসুদ রানা তার মা ছালেহা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

(8)

Exit mobile version