Site icon changetv.press

মাওলানা শামসুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেলে ভাটারা থানা পুলিশ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে উপস্থাপন করে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আসামি হিসেবে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ড দেন। এ সময় মাওলানা শামসুল ইসলামের সাথে আটক তার বাবুর্চি ইমাম হোসেনকেও চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

(0)

Exit mobile version