Site icon changetv.press

মহেশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার লবণ মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার মৃত আমির গোলালের ছেলে আহমদ কবির (২৮) ও একই ইউনিয়নের মাহারাপাড়ার মৃত হারু মিয়ার ছেলে নুরুল আলম (৩৬)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বজ্রপাতের ঘটনায় দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

(7)

Exit mobile version