Site icon changetv.press

মসজিদে মোবাইল হারালেন রেলমন্ত্রী

মসজিদে নামাজ পড়তে গিয়ে মোবাইল খোয়ালেন রেলমন্ত্রী নু‌রুল ইসলাম সুজ‌ন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের ‘টিপ টপ’ মসজিদে নামাজ আদায়ের পর থেকে মন্ত্রী তার ব্যবহৃত মোবাইলটি আর খুঁজে পাচ্ছেন না।

রমনা থানার ওসি মনিরুল বলেন, মোবাইলটি চুরি হয়েছে নাকি কোথাও পড়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার রাতে মন্ত্রীর পক্ষে একজন থানায় এসে জিডি করেছেন বলেও জানান ওসি।

(14)

Exit mobile version