Site icon changetv.press

মসজিদে কারফিউ চান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ

বাংলাদেশে দিন দিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। সরকার জনগণকে ঘরে রাখার জন্য নিয়েছেন বিশেষ ব্যবস্থা। তারপরও মানুষ প্রয়োজন-অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছে। রাস্তা-ঘাট বাজারসহ সব জায়গায় মানুষ বের হচ্ছেন। বিশেষ করে শ্রমিকরা রাস্তায় বেশি বের হচ্ছেন।
আরেকটি বিষয় উল্লেখ্য যে,মসজিদে নামাজের জামায়াত বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এবং আলেম সমাজ মুসল্লীদের বিভিন্ন দিকনির্দেশনাও দিয়েছেন, তারপরও দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে মুসল্লীদের উপস্থিতি আগের চেয়ে বেশি।
এবিষয়ে জানতে চাইলে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চেঞ্জ টিভিকে বলেন,আমাদের কিছু করার নাই, কেউ যদি যায় তাহলে আমি ফেরাব কি করে। এটা সরকারের কাজ এজন্য বললাম কারফিউ দিলে মানুষ ফিরে যাবে আর কারফিউ হলো সবচাইতে চরম অবস্থা।
উল্লেখ্য, করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

(36)

Exit mobile version