Site icon changetv.press

মসজিদের মোয়াজ্জিন করোনা ভাইরাসে আক্রান্ত

বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটাপাড়া গ্রামে জেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ৩৫ বছরের ওই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিন।

গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন। খুসখুসে কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ এসেছে।

এই মোয়াজ্জিন বাগেরহাট জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। বুধবার  বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।

এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বিকেল সাড়ে ৩টায় চিতলমারীতে ঘটনাস্থলে গিয়ে পাটরপাড়া গ্রামের আক্রান্তের বাড়িসহ আশপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করেন। বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় খবরে জেলাজুড়ে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।

(45)

Exit mobile version