Site icon changetv.press

মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি একথা বলতেন, প্রশ্ন কাদেরের

আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি | ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি একথা বলতেন?

রোববার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

একাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভোটে নির্বাচিত হননি’ সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এই মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উনি এতদিন পর একথা বলছেন কেন? তিনি মন্ত্রী হলে কি এমন কথা বলতেন? মন্ত্রিত্ব পেলে কি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেন? বিরূপ মন্তব্য করতেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের বৈঠকে মেননকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তার মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।

অশ্বিনী কুমার টাউন হলে শনিবার ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন বলেন, আমি ও প্রধানমন্ত্রীসহ যারা নির্বাচিত হয়েছি আমাদেরকে দেশের কোনো জনগণ ভোট দেয় নাই। কারণ ভোটাররা কেউ ভোটকেন্দ্রে আসতে পারে নাই।

(37)

Exit mobile version