Site icon changetv.press

মতিঝিলে হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলে হোটেল আল-আকসার সাত তলার স্টাফদের থাকার রুম থেকে রুবেল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফকিরাপুলের আল-আকসা হোটেলের সপ্তম তলায় স্টাফদের রুম থেকে গামছা দিয়ে পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রুবেল ফকিরাপুলের একটি কসমেটিক দোকানের কর্মচারী ছিলেন। বিকাল পাঁচটার দিকে হোটেলটির সাত তলায় স্টাফরা না থাকায় একটি পরিত্যক্ত রুমে যেকোনো সময় সে ফাঁসি দিয়েছে বলে জানতে পেরেছি। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি কি কারণে সে ওই হোটেলে গিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।

(0)

Exit mobile version