Site icon changetv.press

মঙ্গল গ্রহের পথে আমিরাতের প্রথম মহাকাশযাত্রী

বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৭ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের হাজ্জা আল-মানসুরি (৩৪) রাশিয়ার সয়ুজ এমএস -১৫ মহাকাশযানে করে মহাকাশযাত্রা শুরু করেছেন।

আল-মানসুরি রুশ সেনাপতি ওলেগ স্ক্রিপোচকা এবং নভোচারী জেসিকা মিরের সাথে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে মহাকাশে যাত্রা করেন।

সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্ব জুড়ে মহাজাগতিক গৌরব অর্জনের পথে এটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দূরদৃষ্টির ফল।

আমিরাতের এই নভোচারী তাঁর সঙ্গে পবিত্র আল-কোরআনের একটি কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন। এছাড়াও পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ সাথে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের এই নভোচারী আগামী ৩ অক্টোবর বেলা ১১টা ৩৪ মিনিটে কাজাখস্তানে ফিরে আসার কথা রয়েছে।

(34)

Exit mobile version