Site icon changetv.press

মক্কা ও মদিনার মসজিদ বাদে সব মসজিদ বন্ধ

করোনার কারণে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা ঘোষণা করেছে সৌদি আরব।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময়ে মসজিদের দরজা সাময়িকভাবে বন্ধ থাকবে। জামায়াতে নামাজ পড়া স্থগিত করা হয়েছে। তবে, মসজিদ থেকে মোয়াজ্জিন আজান দিতে পারবেন। মুসল্লিদের বাসায় নামাজ পড়ার পরামর্শ দিয়েছে সৌদি সরকার।

উল্লেখ্য, গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল সৌদি কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদে নববীও। অবশ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দু’টি।

(16)

Exit mobile version