Site icon changetv.press

ভোট দেয়া হয় ধানের শীষে, চলে যায় নৌকায়: মির্জা ফখরুল

ই‌ভিএম প্রোগা‌মে ঠিক করা ধা‌নের শীষ, চলে যা‌বে নৌকায়। আবার ফাইনা‌লি ভা‌বে দেখা যায় ১০বার ভোট দেয়া হ‌লে সেখান থে‌কে ৮টা ভোটই চ‌লে যা‌বে ‌নৌকায়। ই‌ভিএম এর যে বোতামই টিপা‌নো হোক না কেন  ফলাফল কিন্তু আ‌গের ঠিক করা স্থা‌নে যা‌বে।

মঙ্গলবার দুপু‌রে কালিবাড়ী তাঁ‌তীপাড়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ই‌ভিএম ও নির্বাচন ব্যবস্থার বিকল্প সম্প‌র্কে ফখরুল ব‌লেন, আমরা চাই নিরপেক্ষ একজন নির্বাচন কমিশনার সেই সাথে ইভিএম বাতিল করে ব্যালে‌টের মাধ্যমে ভোট প্রদা‌ন। ইভিএম ব্যবহার নিশ্চয়ই ভোটারদের জন্য সহজ এবং বোধগম্য কোন পদ্ধতি নয়।

বলেন, আমলা‌দের উপর নির্ভরতা সে আয়ুব খান আমল থে‌কে শুরু ক‌রে এরশা‌দের আমল হ‌য়ে এ‌সেছে এবং দুর্ভাগ্যবশত বর্তমান আওয়ামী লী‌গের আম‌লেও এমন‌টি হ‌চ্ছে। যে আওয়ামী লীগ নিজেদেরকে জনগণের দল হিসেবে পরিচয় দেন। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা বলে দাবি করে সেই আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন এবং লুটপা‌টের দলে পরিণত হয়েছে।

(0)

Exit mobile version