Site icon changetv.press

ভুল পথে হাটছে যুক্তরাষ্ট্র; নির্বাচনের বাকি ৩ দিন…

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র তিন দিন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা) আমেরিকায় ৯৪ হাজার ১২৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনের হিসেবে সর্বোচ্চ।

এমন পরিস্থিতিতে দেশটির করোনা বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও জানিয়েছেন, ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

সংক্রমণের বিচারে শীর্ষে থাকা আমেরিকায় উত্তোরত্তর খারাপ হচ্ছে পরিস্থিতি। যা দেখে ফাউচি বলেছেন, আমরা ভুল পথে যাচ্ছি। যদি এ ভাবেই চলতে থাকে তবে দেশের মানুষকে আরও অনেক যন্ত্রণা ভোগ করতে হবে।

সংক্রমণের মাত্রা ছাড়ানোয় দেশের মধ্য ও পশ্চিমের প্রদেশগুলোকে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে টাস্ক ফোর্স। বৃহস্পতিবার আমেরিকার অন্তত ৯ টি রাজ্যে দৈনিক সংক্রমণ রেকর্ড মাত্রা ছাড়ায়।

(0)

Exit mobile version