জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আবারও আন্দোলন শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
পরে মিছিলটি ছাত্রীদের হলের দিকে গেলে হল থেকে ছাত্রীরা বেরিয়ে এসে মিছিলে যোগ দেন। মিছিল থেকে উপাচার্যের অপসারণ চেয়ে নানা স্লোগান দেয়া হচ্ছে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রী হল ঘুরে পরিবহন চত্বর হয়ে মুরাদ চত্বরে গিয়ে সমাবেত হয়। এতে আন্দোলনকারী শিক্ষকরাও যোগ দেন।
আন্দোলনের অন্যতম সংগঠক মুসফিক-উস-সালেহীন জানান, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ও হল বন্ধে প্রশাসনের সিদ্ধান্ত তারা মানবেন না।
(6)

