Site icon changetv.press

ভিসির দুঃখ প্রকাশ – সকল দাবি মানার আশ্বাস

বুয়েট ভিসি নিজের অনুপস্থিতির জন্য ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন।

এবং নীতিগতভাবে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়েছেন বলে জানান তিনি।

আন্দোলনকারীদের টানা কয়েকদিন আন্দোলন ও আল্টিমেটামের পরেই তাদের সাথে বৈঠকে বসে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এ সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেল ৫ টার পরে আন্দোলনকারীদের সাথে ভিসি আবরার হত্যাকান্ডের বিষয়ে বৈঠকে বসে এ আশ্বাস দেন বলে জানা যায়।

তবে বৈঠকে ভিসি এসে দুঃখ প্রকাশ করেন এবং সকল দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। তিনি জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকার আশ্বস্ত করেছে। বলেন বুয়েটে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ, অতিতের ঘটনা তদন্ত করে বিচার করা ছাড়াও অন্যান্য সকল দাবী মেনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত ১৯ ছাত্রকে তদন্ত সাপেক্ষে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে ভিসি আন্দোলনকারীদের সাথে বৈঠকের সময় এ কথা জানান।

এছাড়াও এ বৈঠকে আবরার হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় থেকে বিচারের যাবতীয় ব্যয় বহন ও আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথা বলেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে এরিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দু’জন।

(20)

Exit mobile version