Site icon changetv.press

ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : কাদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যা করার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলা হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এটি করেছে, তাদের কোনও ছাড় নেই।’

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা বলেছি। কারা এবং কোন হুজুগে এই কাজটি করেছে, তা খুঁজে বের করতে বলেছি। এ ঘটনায় অভিযুক্তদের যেন কোনও ছাড় দেওয়া না হয়, তার নির্দেশনা দিয়েছি।’

এদিকে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েট ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

(18)

Exit mobile version