Site icon changetv.press

ভিডিও কলে কথা বলতে বলতেই আত্মহত্যা !

রাজধানীতে এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।

ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে সানজিদা ইসলাম রিমি (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রিমি শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । চাঁদপুর মতলব উপজেলার হৈলাকান্দি গ্রামের বাহার আলীর সন্তান।

জানা যায়, সহপাঠী সাহেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বাসায় ছিল রিমি। দুপুরে ফোনে সাহেলের সঙ্গে কথা বলার সময় রাগারাগি হয়। এক পর্যায়ে গলায় ফাঁস লাগালে দুপুর ১ টার দিকে হঠাৎ সাহেল তাদের বাসায় গিয়ে জানান, রিমি ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়েছে।

সাহেল নিজে থেকে জানায়, তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই নাকি ফাঁস নেয় রিমি। পরে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নেওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসক রিমিকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই খবর শোনার পর সাহেল হাসপাতাল থেকে পালিয়ে যায়। এবং রাতেই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে ওই এলাকায় ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রিমির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আর পলাতক সাহেলকেও গ্রেফতারের চেষ্টা চলছে ।

(24)

Exit mobile version