Site icon changetv.press

ভাসানীর সমাধিতে রেজা-নুরদের ওপর ছাত্রলীগের হামলা

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। 

আজ দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর বাঁশের লাঠি ও ইট দিয়ে এ হামলা চালান বলে অভিযোগ করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান।

তিনি বলেন, ১২টার দিকে মওলানা ভাসানীর সমাধির কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, নিবির পালের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তাদের প্রধান টার্গেট ছিল ভিপি নুর। তিনি গুরুতর জখম থেকে রক্ষা পান কারণ কয়েক ডজন গণঅধিকার পরিষদের কর্মী তার প্রতিরক্ষায় মিছিল করে। পুলিশ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও আওয়ামী লীগের গুন্ডাদের মোকাবেলা করতে দ্বিধাবোধ করেনি। আমরা মওলানা ভাসানীর মাজারের অপমান এবং একটি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের গুণ্ডাদের দ্বারা বিনা উসকানিতে হামলার নিন্দা জানাই।

(0)

Exit mobile version