ভালোবাসা দিবসে নিরাপদ যৌনমিলনে উৎসাহিত করতে মেক্সিকো সিটিতে এক লাখ কনডম বিনামূল্যে বিতরণ করা হয়েছে । বার্ষিক এই ভালোবাসা উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার মেট্রো রেল স্টেশনগুলোতে চটকদার কনডম স্টাইলের পোশাক পরে প্রচারকর্মীরা এগুলো বিতরণ করেছেন ।
সংগঠনটির এইডস র্যাপিড টেস্টিং এরিয়া বিভাগের প্রধান মিরিয়াম রুইজ বলেন, দুর্ভাগ্যবশত প্রতিবছর লজ্জা অথবা ভুল তথ্যের কারণে মানুষ বিভিন্ন সংক্রামক ব্যধিতে আক্রান্ত হচ্ছে । এএইচএফের হিসেবে মাত্র ১৫ শতাংশ মেক্সিকান জুটি কনডম ব্যবহার করে । কনডম নিয়ে এই ট্যাবু ভাঙতে চায় সংগঠনটি ।
(489)

