Site icon changetv.press

ভারতে ১০০ কিলোমিটারের ভিতরে চীনা সেনাদের প্রবেশ

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে ১০০ কিলোমিটারের ভিতরে প্রবেশ করে চীনা সেনারা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাপির গাও ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। তবে ভিডিওটি আগস্টের মাসের শুরুর বলে ধারণা করা হচ্ছে। তাপির গাও ভিডিওর সময় প্রকাশ করেননি। বিজেপি সাংসদ তাপির গাও গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের প্রবেশের জন্য চীনা সেনারা  এক মাস আগে ওই সেতুটি বানিয়েছে।

তার মতে, সেতুটির চারপাশে বুটের দাগ দেখতে পাওয়া গেছে। বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের। তাপির গাও ইন্ডিয়া টিভিকে জানান, খুব ভালো করে দেখলেই বোঝা যাবে সেতুটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। কাঠের হলেও সেটি যথেষ্ট মজবুত। স্থানীয় প্রশাসন তো বটেই, কেন্দ্রের উচিত এই বিষয়ে কড়া ব্যবস্থা নেয়া।

(1283)

Exit mobile version