Site icon changetv.press

ভারতে বন্যায় মৃতের সংখ্যা শতাধিক

ভারী বৃষ্টির কারণে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে। বন্যায় উত্তর প্রদেশের অধিকাংশ জেলা এবং বিহারের পাটনাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, বন্যার কারণে উত্তর প্রদেশ ও বিহার উভয় রাজ্যে সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে বন্যার মারাত্মক প্রভাব পড়েছে। বিহারের প্রধান শহর পাটনায় বন্যার ব্যাপকতা সবচেয়ে বেশি। প্রধান সড়কে নৌকা দিয়েও লোকজনকে চলাচল করতে দেখা গেছে। রাজ্য সরকার ভারতীয় বিমানবাহিনীর কাছে হেলিকপ্টার ও মেশিন দিয়ে পানি নিষ্কাশনে সাহায্য চেয়েছে। উত্তর প্রদেশের অবস্থাও প্রায় একই রকম।

এ ছাড়া ভারতের জম্মু-কাশ্মীর, রাজস্থান ও মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টি হয়েছে গতকাল। এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

(8)

Exit mobile version