Site icon changetv.press

ভারতে গরুর গোস্ত সন্দেহে মাদ্রাসা ভাংচুর ও আগুন

গরুর গোস্ত সন্দেহে ভারতের উগ্রপন্থিরা ভারতের একটি মাদ্রাসা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের ফতেপুর জেলায় এ ঘটনা ঘটে।

ঘটনা জেনে দ্রুত পুলিশ মতায়ন করা হয়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা রমেশ বলেন, আজ সকালে বেহতা গ্রামে গরুর গোশত উদ্ধার হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরে কিছু অরাজকতা সৃষ্টিকারী ব্যক্তি মাদ্রাসায় হামলা চালিয়ে পাথর নিক্ষেপসহ আগুন ধরানোর চেষ্টা করে। তবে কেউ হতাহত হয় নাই।

এলাকার বাসিন্দারা ওই ঘটনায় মুলত পুলিশের উদাসীনতাকে দায়ী করেছেন।
পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা দপ্তরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ (মঙ্গলবার) বলেন, ‘ওই ঘটনা অত্যন্ত অন্যায়, গণতন্ত্র বিরোধী ও ভারতবিরোধী।

(25)

Exit mobile version