Site icon changetv.press

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করার পর সোমবার (১০ আগস্ট) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে।

প্রণব মুখার্জি লেখেন, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি আজ হাসপাতালে যাই, সেখানে পরীক্ষা করার পর আমার কোভিড-১৯ পজিটিভ আসে।

গত সপ্তাহে যারা তার কাছাকাছি এসেছেন, টুইটে তিনি তাদের স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার এবং কোভিড-১৯ পরীক্ষা করারও অনুরোধ জানান।

(0)

Exit mobile version