চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ প্রতিরোধের সময় ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। এসময় গণপিটুনিতে নিহত হয়েছে ধর্ষণচেষ্টাকারী। এছাড়া এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে স্কুলছাত্রীর বাড়িতে হানা দেয় দামুড়হুদা উপজেলার দর্শনার মদনা গ্রামের আকবার আলী। এসময় শিক্ষার্থী ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় তার মামাসহ পরিবারের লোকজন।
তখন ছুরিকাঘাতে শিক্ষার্থীর মামাকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বখাটে আকবর। এসময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আহত দু’জনকে একই হাসপাতালে ভর্তি করা হলে শিক্ষার্থীর নানার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
(21)

