Site icon changetv.press

বয়ফ্রেন্ড থাকতে হবে উল্লেখ করে কলেজ নোটিশ !

আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ভারতের আগ্রার একটি কলেজ থেকে জানানো হয়েছে, সকল ছাত্রীদের ১৪ ফেব্রুয়ারির মধ্যে একজন বয়ফ্রেন্ড জোগাড় করতেই হবে।

এমন খবর এসেছে ভারতের আইআইএন নিউজে। সেখানে প্যাডে উল্লেখিত লেখা ছবিসহ তুলে ধরেছে গণমাধ্যমটি।

এররকম একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেন্ট জন্স নামে একটি কলেজের অফিসিয়াল প্যাডে। নোটিশে আরও বলা হয়েছে, বয়ফ্রেন্ডের সঙ্গে তার সাম্প্রতিক ছবি দেখিয়ে তবেই সে কলেজে ঢুকতে পারবে। কলেজের সমস্ত বর্ষের ছাত্রীদের জন্যই এমন বিধান দেওয়া রয়েছে।

তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তারা এমন কোনো নোটিশ দেননি। কেউ কলেজের প্যাড ব্যবহার করে মিথ্যা নোটিশ দিয়ে গুজব ছড়াচ্ছে। কলেজের বদনাম করার জন্যই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

(0)

Exit mobile version