Site icon changetv.press

ব্রেকিং: হু হু করে বাড়ছে মত্যুর সংখ্যা; মৃত্যু আরও ৭, আক্রান্ত ২০৯ জন

করোনার থাবা থেকে মুক্ত হচ্ছেনা বাংলাদেশ। প্রতিদিনি মৃত্যুর সংবাদ এবং আক্রান্তের খবর আসছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭  জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৪৬ জন। এবং নতুন করে আরও ২০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর নতুন করে আরও ১,৯০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এনিয়ে দেশে এখন মোট ১,০১২ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান তিনি। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এবং বিদেহীদের আত্বার মাগফেরাত কামনা করার কথাও জানান।

(29)

Exit mobile version