Site icon changetv.press

ব্রেকিং নিউজ; অপূর্ব এখন সাংবাদিক !

নাটকের নাম ‘ব্রেকিং নিউজ’। পরিচালক রুবেল হাসান। এর চিত্রনাট্য করেছেন রাজিব আহমেদ। নাটকে আছে হাস্যরস; মজার অনেক ঘটনা।

এবার একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তাও আবার মফস্বলের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। সাংবাদিকতা যার নেশা। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

দর্শকরা অবাক হয়েছেন অপূর্বর হাতের মাইক্রোফোন দেখে। অপূর্বর এমন চেহারা আর পোশাক চমকে দিয়েছে দর্শকদের। গোঁফসহ অপূর্বকে একেবারেই কম দেখা গেছে। পাশাপাশি এমন ঢিলেঢালা শার্ট আর প্যান্টে সাধারণত দেখা যায় না এই অভিনেতাকে। সঙ্গে গলায় ঝুলছে আইডি কার্ড।

পরিচালক বলেন, কমেডির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। মাঝে মাঝে কিছু বিষয় বলতে গেলে নাটকীয়তার প্রয়োজন হয়, সেটা আছে এখানে। সঙ্গে সংসার, জীবন-যাপনের কথাও উঠে এসেছে নাটকটিতে।

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি। একই সঙ্গে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগলের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে নাটকটি।

জিয়াউল ফারুক অপূর্বকে এখন চিহ্নিত করা যায় টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ও প্রভাবশালী অভিনেতা হিসেবে। এবং সেটি পজিটিভ অর্থেই। তার অর্জন ও জনপ্রিয়তার ধারাবাহিকতা সেটাই প্রমাণ করে।

এছাড়া অপূর্ব অভিনীত কোটি ভিউয়ের ২০টি নাটকের তালিকায় রয়েছে ‘অবুঝ দিনের গল্প’, ‘ব্যাচ ২৭- দ্যা লাস্ট পেজ’, ‘ভালো থেকো তুমিও’, ‘বিনি সুতোর টান’, ‘এক্সচেঞ্জ’, ‘যদি তুমি জানতে’, ‘দ্য পারফেক্ট ম্যান’, ‘ভালোবাসি তুমি আমি’, ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’, ‘গোলাপি কামিজ’, ‘হঠাৎ দেখা’, ‘ফার্স্ট লাভ’, ‘প্রেমছবি’, ‘ক্যান্ডি ক্রাশ’, ‘শেষ পর্যন্ত’, ‘জীবন’, ‘শুধু তুমি’, ‘পার্টনার’ ও ‘তোমার অপেক্ষায়’। আর সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’।

(0)

Exit mobile version