Site icon changetv.press

ব্যান্ডদলের ভোকালিস্ট পলাশ নুরের কণ্ঠে আযান ভাইরাল

জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের মূল ভোকালিস্ট পলাশ নুরের কণ্ঠের আজান ভাইরাল হয়েছে। এর পর থেকেই ভাসছেন প্রশংসার জোয়ারে।

পলাশ নুর তার ফেসবুকে প্রোফাইলে ২৬ ডিসেম্বর রাতে একটি আজানের ভিডিও শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার আজান দেয়ার এই ভিডিওটি।

ভিডিওটির সাথে ক্যাপশনে পলাশ লেখেছেন, আমাদের অফিসের নীচে একটা নামাজ ঘর আছে। যেখানে মাগরিবের আযানটা আমি মাঝে মাঝেই দেই আমাদের ইমাম সাহেব ও কয়েকজন বড়ভাই, কলিগদের অনুরোধে। এটা তাদের আমার প্রতি গভীর ভালোবাসার বহি:প্রকাশ। আজ বড়ভাই-সহকর্মী ডিউকভাই আযানের একটা ভিডিও করে ফেললো । ভাবলাম সাউন্ডটাতে একটু রিভার্ভ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি । কারণ আমার কাছে আযান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন বড় কোনো মসজিদে আযান দেয়া। যদিও সে যোগ্যতা আমার নেই। তাতে কি হয়েছে নিজেদের অফিসে তো দেই। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আমিন।

(9)

Exit mobile version