Site icon changetv.press

বৈশ্বিক মহামারি পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপে করোনাভাইরাস মহামারি অবস্থার উন্নতি হলেও  ‘সার্বিকভাবে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে’।

সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের বলেন, গত ১০ দিনের ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি জানান গতকালকের শনাক্ত হওয়াদের মধ্যে ৭৫ শতাংশ পাওয়া গেছে ১০টি দেশ থেকে। এই দশ দেশের বেশিরভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগী ৭০ লাখ ৬৫ হাজার ৫৯৭ জন। আর সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ২১ জন।

(0)

Exit mobile version