Site icon changetv.press

বৈধ কাগজ থাকার পরও সৌদি থাকতে পারছেনা বাংলাদেশি শ্রমিকরা

বৈধ কাগজ থাকার পরও সৌদি আরব থেকে ১৭৩ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। গতরাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে আসেন তারা। ফেরত আসা বেশির ভাগ শ্রমিকের অভিযোগ, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরও নতুন করে বৈধ হওয়ার সুযোগ দেয়া হচ্ছে না। এছাড়া পুলিশ আটক করে নির্যাতনেরও অভিযোগ করেন শ্রমিকরা।

বেশির ভাগ শ্রমিকের অভিযোগ তাদের বৈধ কাগজ থাকার পরও পুলিশ তাদের কর্মরত অবস্থায় গ্রেফতার করে দেশে পাঠিয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরও নতুন করে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন।

শুন্য হাতে ফেরত আসা শ্রমিকরা বর্ণনা দেন গ্রেফতারের পর পুলিশের নির্মম নির্যাতনের। তারা বলেন, পাসপোর্ট ভিসা কিচ্ছু দেখে না। ধরেই জেলে ঢুকিয়ে দেয়। তারপর অকথ্য অত্যাচার।

বিমান বন্দরে এসব শ্রমিকের সাহায্যে এগিয়ে এসেছে একটি এনজিও। তারা বলছে সাম্প্রতিক সময়ে সৌদি থেকে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক দেশে ফিরেছেন। চলতি বছর অক্টোবর পর্যন্ত ১৬ হাজারের অধিক সৌদি প্রবাসী শ্রমিক দেশে ফিরেছেন।

(16)

Exit mobile version